সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগর উপজেলা ফের লকডাউন ঘোষণা

কমলনগর উপজেলা ফের লকডাউন ঘোষণা

কমলনগর উপজেলা ফের লকডাউন ঘোষণা

কেনাকাটায় ক্রেতা-বিক্রেতারা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলাকে ফের লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (১৮ মে) সকাল থেকে কমলনগরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া কাপড়ের দোকানসহ অন্যান্য ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার  (১৭ মে) সকালে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্তের পর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী মোবাইল ফোনে লক্ষ্মীপুরটোয়েন্টিফোরকে এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, আজকের মধ্যে উপজেলা কমলনগরের প্রতিটি ইউনিয়নে মাইকিং করে  উপজেলা নির্বাহী কর্মকর্তার জারিকৃত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এদিকে জানা যায় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৮ মে সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যতিত সকল প্রকার দোকান ও মার্কেট বন্ধ থাকবে। সকল প্রকার সিএনজি, অটোরিক্সা, ইজিবাইক, মোটরসাইকেল চলাচল বন্ধ সহ পূর্ব ঘোষিত সকল নির্দেশনা বলবৎ থাকবে। নিত্যপ্রয়োজনীয় দোকান মুদি, ও কাঁচা বাজার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। ঔষধের দোকান সার্বক্ষণিক খোলা থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অমান্যকারিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com