সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
করোনা ভাইরাস প্রতিরোধে কমলনগরে শফিউল বারী বাবু'র ফ্রি মেডিকেল ক্যাম্প

করোনা ভাইরাস প্রতিরোধে কমলনগরে শফিউল বারী বাবু’র ফ্রি মেডিকেল ক্যাম্প

করোনা ভাইরাস প্রতিরোধে কমলনগরে শফিউল বারী বাবু’র ফ্রি মেডিকেল ক্যাম্প

করোনা ভাইরাস প্রতিরোধে লক্ষ্মীপুরের কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু। বুধবার (১৫জুলাই) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র হাজিরহাট ধানহাটায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে করোনায় মৃতদের দাফন কাফন আয়োজক কমিটি। করোনা প্রতিরোধে এমন উদ্যোগ নেয় হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচ ড্যাব)।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমিওপ্যাথিক জোটের সদস্য সচিব এইচ ড্যাবের সিনিয়র সহ-সভাপতি ডা. মজিবুল্যাহ মজিব, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, সম্পাদক হারুনুর রশিদ, রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু সায়েম মো.শাহিন, সহ-সভাপতি সালমান হায়দার রাশদে, যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবর, কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু নুর সোহাগ, আবদুল্লাহ আল নোমান, মো.ফখরুল ইসলাম, মো.ফিরোজ, যুবদলের নুর করিম, মো.মিজানুর রহমান, রামগতি উপজেলা ছাত্রদলের আহমেদ রাজু,  কমলনগর উপজেলা ছাত্রদলের শরীফুর রহমান, জাফর আহমেদ ভূঁইয়া, ওসমান গনি রিফাত, আখতার মাহমুদ, ইসমাইল হোসেন, রেদোয়ান, জামাল হোসেন, রাকিব হোসেন,  শাহাদাত হোসে,  মির্জা আবু নাহিদ রানা, ফুয়াদ, শামীম প্রমুখ।

এ সময় স্থানীয় লোকজনের মাঝে কোভিড-১৯ প্রতিরোধে হোমিওপ্যাথিক ঔষধ আর্সরনিকাম এলবাম বিতরণ করা হয়। শফিউল বারী বাবু তার নির্বাচনী এলাকায় ২০হাজার মানুষকে এ করোনা প্রতিরোধক হোমিওপ্যাথিক ঔষধ খাওয়াবেন।

এ ছাড়াও করোনায় মৃতদের লাশ দাফন কাফনে সংশ্লিষ্টদের মাঝে উন্নত মানের কোভিড-১৯ সনাক্তের যন্ত্রপাতি হস্তান্তর করা হয়। যেখানে করোনা রোগীদের জন্য অক্সিজেন সেবাও দিবে টিমের সদস্যরা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com