সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ধর্ষণের শিকার কিশোরীর মৃত সন্তান প্রসব, অভিযুক্ত গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ধর্ষণের শিকার কিশোরীর মৃত সন্তান প্রসব, অভিযুক্ত গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ধর্ষণের শিকার কিশোরীর মৃত সন্তান প্রসব, অভিযুক্ত গ্রেপ্তার

লক্ষ্মীপুরের কমলনগরে ধর্ষণের শিকার এক কিশোরী মৃত সন্তানের জন্ম দিয়েছে। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বৃহস্পতিবার সকালে কমলনগর থানায় এ সন্তানের জন্ম হয়।

এর আগে বুধবার সন্ধ্যায় কিশোরীর মা থানায় অভিযোগ করলে কিশোরীকে নিজেদের হেফাজতে নেওয়ার পাশাপাশি পুলিশ অভিযান চালিয়ে আবুল কালাম (৫৫) নামে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার কালাম উপজেলার হাজিরহাট ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা।

এদিকে, সন্তান প্রসবের পর কিশোরীর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত কালাম বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে এবং ঘটনাটি এলাকায় জানাজানি হলে কালাম স্থানীয়ভাবে এটি সমাধানের নামে কালক্ষেপণ করতে থাকে। কোনো উপায় না পেয়ে কিশোরীর মা বুধবার বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করলে পুলিশ কিশোরীকে নিজেদের হেফাজতে নেয়।

কমলনগর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছার জানান, অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি কালামকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। কিশোরীর মৃত ছেলের ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

পরিচ্ছন্নতাকর্মীদের আর্থিক সুরক্ষায় লক্ষ্মীপুর পৌরসভার বীমা স্কিম চালু  

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com