সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
পরিচ্ছন্নতাকর্মীদের আর্থিক সুরক্ষায় লক্ষ্মীপুর পৌরসভার বীমা স্কিম চালু

পরিচ্ছন্নতাকর্মীদের আর্থিক সুরক্ষায় লক্ষ্মীপুর পৌরসভার বীমা স্কিম চালু  

পরিচ্ছন্নতাকর্মীদের আর্থিক সুরক্ষায় লক্ষ্মীপুর পৌরসভার বীমা স্কিম চালু  

জুনায়েদ আহম্মেদ: ভবিষ্যতের সুরক্ষায় লক্ষ্মীপুর পৌরসভার অর্ধশতাধিক পরিচ্ছন্নতাকর্মীকে জীবন বীমার আওতায় আনা হয়েছে। ১৫ বছর মেয়াদি ১ লাখ টাকার এই বিশেষ বীমা স্কিমের প্রথম কিস্তির টাকা ইতোমধ্যে পরিশোধ করেছে পৌর কর্তৃপক্ষ। পরবর্তী কিস্তিগুলোর ৫০ শতাংশ পৌরসভা এবং বাকি ৫০ শতাংশ কর্মী নিজেরা বহন করবেন।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর পৌর মিলনায়তনে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে বীমার প্রিমিয়ামের কাগজপত্র হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভার প্রশাসক মো. জসিম উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, প্রধান প্রকৌশলী জুলফিকার হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা শাহাদাত হোসেন এবং সমাজ উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হোসেন কামরুল।   উদ্যোগটি নিয়ে সন্তোষ প্রকাশ করে পরিচ্ছন্নতাকর্মীরা জানান, স্বল্প বেতনের কারণে ভবিষ্যৎ নিয়ে তারা সবসময় শঙ্কিত থাকতেন। পৌরসভার এই আর্থিক সুরক্ষা উদ্যোগ তাদের ও তাদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।

পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, “শহরের বর্জ্য ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলেন পরিচ্ছন্নতাকর্মীরা। স্বল্প বেতনের কারণে চাকরি শেষে তাদের কিছুই থাকে না। এই সংকটের কথা মাথায় রেখেই আমরা তাদের জীবন বীমার আওতায় এনেছি।” তিনি আরও জানান, পরিচ্ছন্নতাকর্মীদের বেতনের সামান্য অংশ জমা দিয়ে এই তহবিল গঠিত হবে, যার সমপরিমাণ অর্থ ভর্তুকি দেবে পৌরসভা। ক্ষুদ্র ক্ষুদ্র এই সঞ্চয় মেয়াদ শেষে বড় অঙ্কে পরিণত হবে। পাশাপাশি কর্মীদের আবাসন সমস্যা দূর করতে দ্রুতই একটি বিশেষ আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com