সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪৭ বছর পর সাদাকালো রঙে উৎসবের আমেজ

৪৭ বছর পর সাদাকালো রঙে উৎসবের আমেজ

৪৭ বছর পর সাদাকালো রঙে উৎসবের আমেজ

এ যেন ভিন্নধর্মী এক উৎসব। সাদা কাগজের বুকে কালো রঙের প্রতীকে চেয়ে গেছে পুরো বাজার। দূর থেকে দেখে মনে হয়  যেন কোন বিয়ে বাড়ি। কাছে গেলে বোঝা যায়, বাজারের ব্যবসায়ী ও ঘর মালিকদের ভোটের প্রচারণার চিত্র। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজার সেজেছে এমন ব্যতিক্রমি আয়োজনে। রবিবার (১০ অক্টোবর) বাজারে গিয়ে এমন ভিন্নচিত্র দেখা গেছে।

বাজারের ব্যবসায়ী ও দোকান মালিকদের স্বতন্ত্র সংগঠন তোরাবগঞ্জ বাজার পরিচালনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে প্রার্থীদের প্রচারে বাজারের চিত্রই পরিবর্তন হয়ে গেছে। প্রায় এক বর্গকিলোমিটারের  এ বাজারটি এখন ঢেকে গেছে পোস্টার আর ব্যানারের নিচে। বাজারের এমন ভিন্ন সাজ দেখতে গত ২দিনই আশপাশের বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ ছুটে আসছেন বলে জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালের পর এ বাজারে কোন ব্যবসায়ী সংগঠনের কমিটি হয়নি। তাই দীর্ঘদিন বাজারে কোন সংগঠন না থাকায় আসন্ন ভোটটি ব্যবসায়ীদের নিকট খুব দারুণ প্রতিক্রিয়া তৈরি করেছে।

আগামি ২১ অক্টোবর বুধবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। শনিবার (১০ অক্টোবর) প্রতীক বরাদ্ধের পরপরই বাজারের চিত্র পাল্টে গেছে। ৭শ ২১জন ভোটার আর ১৫টি পদের বিপরীতে ৪৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজারের ব্যবসায়ী ফয়সল আহমেদ রতন। ফলে বাকি ১৪টি পদে ভোট গ্রহন হবে।

তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন লক্ষ্মীপুরটোয়েন্টিফোরকে বলেন, আমরা ব্যবসায়ীদের এ সংগঠনের নির্বাচনটি উৎসবমূখর পরিবেশে শেষ করতে চাই। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গঠন করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিশন। কমিশনের সঠিক নিদের্শনা এবং ব্যবসায়ীদের সুশৃঙ্খল আচরণে এ জেলার ভিন্নধর্মী নির্বাচন হতে যাচ্ছে এটি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

পরিচ্ছন্নতাকর্মীদের আর্থিক সুরক্ষায় লক্ষ্মীপুর পৌরসভার বীমা স্কিম চালু  

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com