সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বিদেশ যাওয়ার মেডিকেল চেক শেষে বাড়ি ফেরার পথে রায়পুরে কমলনগরের যুবক নিহত

বিদেশ যাওয়ার মেডিকেল চেক শেষে বাড়ি ফেরার পথে রায়পুরে কমলনগরের যুবক নিহত

বিদেশ যাওয়ার মেডিকেল চেক শেষে বাড়ি ফেরার পথে রায়পুরে কমলনগরের যুবক নিহত

পেশায় দিনমজুর। যুবক জাহাঙ্গীর (২৮) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মৃত আবদুস সহিদের ছেলে। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে অভাবের সংসারের ঘানিমোছাতে বুধবার দুবাই যাওয়ার কথা ছিল জাহাঙ্গির হোসেনের । ঢাকায় মেডিকেল চেক আপ শেষ করে রোববার (৩১ জানুয়ারী) ভোরে চাঁদপুর হয়ে সিএনজিযোগে (যার নং-চাঁদপুর য-১১-৬২১৮) বাড়ীতে আসছিলেন।

রায়পুর উপজেলার চরপাতা গ্রামের মোস্তফার দোকানের সামনে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা ট্রাকের ( ঢাকা মেট্রো ট-১৪৯৬৭৮) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গির।

চালকসহ আহত অন্য ৪ যাত্রীকে দ্রুত সদর হাসপাতাল পাঠানো হয়। স্থানীয় মোস্তফা জানান, ‘দ্রুত স্থানীয় লোকজনের সহযোগিতায় আমরা আহত চার জনকে সদর হাসপাতালে পাঠাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।’ লক্ষ্মীপুর হাইওয়ে কাউছার আহম্মেদ সত্যতা স্বীকার করে জানান, পরিবারের আপত্তিতে ময়না তদন্ত ছাড়াই জাহাঙ্গিরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মামলার প্রকিয়া চলছে। সিএনজি ও ট্রাক থানায় আটক আছে। পলাতক ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com