সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর / স্কুলে বই আনতে গিয়ে ছাত্র নিহত

লক্ষ্মীপুর / স্কুলে বই আনতে গিয়ে ছাত্র নিহত

লক্ষ্মীপুর / স্কুলে বই আনতে গিয়ে  ছাত্র নিহত

লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের যাদৈয়া মাদ্রসার সামনে পিকআপ গাড়ির ধাক্কায় সজীব (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে সাগর (১৩) নামে আরেক মাদ্রাসা শিক্ষার্থী। নিহত সজীব সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের রিক্সাচালক খোরশেদ আলমের ছেলে। সে মোহাম্মদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। আহত সাগর একই বাড়ির গোলাম মাওলার ছেলে। সে যাদৈয়া মাদ্রাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থী।
নিহতের পরিবারের স্বজন আলী আকবর জানায়, সজিবকে নিয়ে সাগর একটি সাইকেল যোগে দুপুরে যাদৈয়া মাদ্রাসায় বই আনতে যায়। ঘটনাস্থলে সজিবকে নিয়ে সাগর সাইকেল চালিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির ভোজ্য তেল বোঝাই একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এ সময় পিকআপ ভ্যানটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় সজীব নামের ছাত্রের মরদেহ আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আর গুরুতর আহত সাগরকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com