সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন মাস্টারের স্ত্রী আর বেঁচে নেই

কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন মাস্টারের স্ত্রী আর বেঁচে নেই

কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন মাস্টারের স্ত্রী আর বেঁচে নেই

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা একেএম নুরুল আমিন মাস্টারের স্ত্রী  ফেরদৌসী বেগম (৫৫) আর বেঁচে নেই (ইন্নালিল্লাহি……..রাজিউন)। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। এর আগে দীর্ঘদিন যাবত তিনি হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে, স্বামী, ২ ছেলে ও ৩ মেয়েসহ  অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে তিনি। বুধবার সকাল দশটায় চর লরেঞ্চ ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ উত্তর চর লরেঞ্চ মদিনাতুল উলুম কওমী মাদরাসা ময়দানে জানাযা শেষে তাকে  দাফন করা হবে।

মরহুমার মৃত্যুতে শোক জানিয়েছেন, লক্ষ্মীপুর-৪(রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য মেজর (অব:) আবদুল মান্নান, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় আওয়ামীলীগের কৃষি ও সমবায় উপ কমিটির সদস্য অ্যাডভোকেট বদরুল হাসান কচি, লক্ষ্মীপুর জেলা আওয়ামলীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com