সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর | সড়কে মোটরসাইকেল আরোহী নিহত

লক্ষ্মীপুর | সড়কে মোটরসাইকেল আরোহী নিহত

লক্ষ্মীপুর | সড়কে মোটরসাইকেল আরোহী নিহত

লক্ষ্শীপুরে সড়ক দুর্ঘটনায় সুজন চন্দ্র দাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী পূর্ব বাজার এলাকায় নোয়াখালী-লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাক অন্য একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাটি ঘটে।

নিহত সুজন সদর উপজেলার মটবী গ্রামের জগদিস চন্দ্র দাসের ছেলে। তিনি পেশা একজন সেলুন ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নোয়াখালী-লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পূর্ব দিক থেকে একটি মোটরসাইকেল যোগে সুজন ও তার দুই বন্ধু লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় দ্রুতগামী একটি ট্রাক। পরে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুজনের। মোটরসাইকেল আরোহী অপর দুজন আহত হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক কাউছার আহমেদ জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com