সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

লক্ষ্মীপুরে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

লক্ষ্মীপুরে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

যথাযথ মর্যাদায় লক্ষ্মীপুরে পালিত হচ্ছে শহীদ দিবসের ৫৯তম বার্ষিকী। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহরে লক্ষ্মীপুর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন, জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।
পরে জেলা আ’লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান, মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, প্রেস ক্লাব সাধারণ আব্দুল মালেক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) স্পিনা রানী প্রামাণিক, ডিআইও-১ মোঃ ইকবাল হোসেন, জেলা গোয়েন্দা শাখার ওসি একেএম আজিজুর রহমান, লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচাজ মোঃ জসিম উদ্দিন, পুলিশ লাইন্সের আর আই মোঃ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন সরকারী বেসরকারী অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে তাদের শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও দিবসটি উপলক্ষে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে চলছে দিনভর দোয়া, চিত্রাংকন প্রতিযোগিতা, আলাচনাসভাসহ নানা কর্মসূচী।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com