সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লাইভস্টক সার্ভিস প্রোভাইডরদের লক্ষ্মীপুর জেলা কমিটি গঠন

লাইভস্টক সার্ভিস প্রোভাইডরদের লক্ষ্মীপুর জেলা কমিটি গঠন

লাইভস্টক সার্ভিস প্রোভাইডরদের লক্ষ্মীপুর জেলা কমিটি গঠন

পশু খামারিদেরকে চিকিৎসা সেবাসহ সরকারি যাবতীয় কার্যক্রমের সহায়তাকারি ও প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাধীন লাইভস্টক সার্ভিস প্রোভাইটর (এলএসপি)দের ২২ সদস্য বিশিষ্ট লক্ষ্মীপুর জেলা কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন, এম আলা উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহবুব হোসেন রনি।
চলতি সপ্তাহে লক্ষ্মীপুর জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে একটি বৈঠকে ভোটের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা এলএসপি সভাপতি ইসলাম, সাধারণ সম্পাদক মিনার হোসেন, রায়পুর উপজেলা সভাপতি মাহবুব হোসেন রনি, সাধারণ সম্পাদক বেলাল, রামগঞ্জ উপজেলা সভাপতি মাসুদ করিম, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, রামগতি উপজেলা সভাপতি আবদুল কাদের, সাধারণ সম্পাদক মোঃ মিজান, কমলনগর উপজেলা সভাপতি এম আলা উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সবুজ।

এলএসপির গঠনতন্ত্র মতে, প্রতিটি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের ভোটে জেলা কমিটি গঠিত হয়। লক্ষ্মীপুর জেলা কমিটি গঠনকালে সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্তিতায় নির্বাচিত হয়।

সংগঠনটির সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলায় ৫৪জন এলএসপি রয়েছে। যারা ২০১৯ সাল থেকে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এলডিডিপি প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন ভিত্তিক নিয়োগ প্রাপ্ত হয়ে গ্রামীণ পর্যায়ে পশু খামারিদের কে সহায়তা করে আসছেন। সারাদেশে এদের সংখ্যা ৪ হাজার ২শ জন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com