সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন

লক্ষ্মীপুরে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন

লক্ষ্মীপুরে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন

“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এ স্লোগানকে সামনে রেখে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পুলিশ মেমোরিয়ালডে তে র‌্যালি ও আলোচনা করেছে লক্ষ্মীপুর জেলা পুলিশ প্রশাসন। এ উপলক্ষে সোমবার (১ মার্চ) বিকালে পুলিশ লাইন্সে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবিরের সভাপতিত্বে এসময় শহীদ ও কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের রুহের মাগফিরাত, পুষ্পস্তবক অর্পণ, তাদের স্বজনদের খোঁজখবর এবং স্বীকৃতি স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান। উপস্থিত ছিলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)’র লক্ষ্মীপুর জেলা উপ-পরিচালক মোঃ বশির উদ্দীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলমসহ জেলার সকল পুলিশ অফিসার ও শহীদ পুলিশ সদস্যদের পরিবারবর্গ। পরে অতিথিরা কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সাথে নিয়ে পুলিশ লাইন্সে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com