সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে আগুনে পুড়ে গেছে ২৫ ব্যবসায়ীর স্বপ্ন

রায়পুরে আগুনে পুড়ে গেছে ২৫ ব্যবসায়ীর স্বপ্ন

রায়পুরে আগুনে পুড়ে গেছে ২৫ ব্যবসায়ীর স্বপ্ন

লক্ষ্মীপুরের রায়পুরে আগুনে ২৫ দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এঘটনায় সহ্য করতে না পেরে লোনের টাকায় ব্যবসায়ী মোঃ সবুজ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে তাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার মধ্যরাত ৩টার দিকে (২ মার্চ) উপজেলার উত্তর চরবংশী ইউপির মেঘনা উপকুলীয় অঞ্চল খাসেরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রায়পুর ফায়ার স্টেশনের ইনচার্জ ওয়াসি আজাদ বলেন, শনিবার রাত ৩টার দিকে আবু তাহেরের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। দোকানঘরগুলো কাঠ ও টিনের হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে আবদুল বারেক, আবদুল গনি, সুজন সরকার, ইউসুফ মাঝি, বাচ্চু গাজি, শাহজাহান, মোঃ সুমন, দুলাল মালতিয়া, মোঃ সুজন, আইয়ুব আলী আকন্দ, আবদুল কাদের, শাহ আলম মাঝি, আবু তাহের, মোঃ মোস্তফা, নুর মোহাম্মদ, মোঃ শাহজালাল, রাসেল কারি, মোঃ সোহাগ, মুজাম্মেল, আবুল খায়ের, সবুজ বেপারি, আবদুল কাদের, মোস্তফা বেপারি ও খোরশেদ মুন্সিসহ ২৫ দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাচ্চু গাজি ও নুর মোহাম্মদ বেপারি বলেন, আমাদের ২৫টি দোকান পুড়ে যাওয়ায় ব্যবসায়ীদের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। অধিকাংশ ব্যবসায়ীই বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছেন। সরকার ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীকে সহযোগিতা না করে তা হলে তাদের পথে বসতে হবে।
রাযপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী বলেন, আগুনের ঘটনা শুনেই ভোর ৪টার দিকে ইউপি চেয়ারম্যান ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই।  তাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা চেষ্টা করা হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com