সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয় ভোটার দিবসে কমলনগরে ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ

জাতীয় ভোটার দিবসে কমলনগরে ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ

জাতীয় ভোটার দিবসে কমলনগরে ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ

‘বয়স যদি আঠারো হয়-ভোটার হতে দেরি নয়’ এ প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় ভোটার দিবস পালন করেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাচন অফিস। মঙ্গলবার দুপুরে কমলনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে ২০১৯ সালের হালনাগাদকৃত চূড়ান্ত ভোটারদের মাঝে স্মার্ট কার্ড প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন বাপ্পি, উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান এবং সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন ভৌমিক। এসময় অতিথিরা ভোটারদের মাঝে নানা সচেতনতামূলক আলোচনা করেন ।

এদিকে বিভিন্ন মোবাইল অপারেটরের মাধ্যমেও ভোটারদের সচেতনতামূলক এসএমএস পাঠানো হয়েছে। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এসব কর্মসূচি হাতে নিয়েছে ইসি।

প্রসঙ্গত, দেশে তৃতীয়বারের মতো পালিত হতে যাচ্ছে ভোটার দিবস। ২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতিবছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এক বছর ভোটার দিবস পালনের পরে এই তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com