সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বিদ্যুত নিয়ে প্রতারণা, হামলা

লক্ষ্মীপুরে বিদ্যুত নিয়ে প্রতারণা, হামলা

লক্ষ্মীপুরে বিদ্যুত নিয়ে প্রতারণা, হামলা

লক্ষ্মীপুরের চরশাহী ইউনিয়নে বিদ্যুতের খুঁটি সরানো কে কেন্দ্র করে প্রবাসী পরিবারের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী এলাকায় এঘটনা ঘটে। স্থানীয় আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সিরাজ এবং জহির এ হামলা চালায় বলে অভিযোগ করে ভুক্তভোগীরা। এতে প্রবাসী বোরহানের বড় ভাই আব্দুস সালাম মারত্বক আহত হয়। বর্তমানে তিনি নোয়াখালী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এঘটনার প্রতিকার চাইলে আবুধাবী প্রবাসী বোরহান মিজিসহ তার পরিবারকে হুমকি-ধমকি দেয় সিদ্দিক, নেসারসহ স্থানীয় প্রভাবশালী লোকজন। প্রবাসী বোরহান অভিযোগ করে বলেন, তাদের স্বজনদের বসত বাড়ী নির্মাণ প্রয়োজনে রাস্তার পাশে কিছু জমি রাখেন। ওই জমির উপরে স্থানীয় সিদ্দিক বিদ্যুৎ অফিসের লোকজন দিয়ে জোরপূর্বক খুঁটি স্থাপন করে।

এতে বাধা দিলে গত ২৮ ফেব্রুয়ারি সকালে আব্দুস সালাম ও সিদ্দিকের সাথে বাকবিতন্ডের ঘটনা ঘটে। পরের দিন বাড়ীর পাশের দোকানে অবস্থানরত আব্দুস সালামের উপর সিরাজ এবং জহির অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে মারত্বক জখম করে। আহতবস্থায় সালামকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পরে নোয়াখালী সদরে ভর্তি করানো হয়।

এঘটনায় চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান ভুক্তভোগীরা। চন্দ্রগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফজলুল হক জানান, হামলা ঘটনায় তিনি অবগত আছেন। তিনি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ।

এদিকে স্থানীয় রুপাচরা উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক সুব্রত মজুমদার জানান, বিদ্যুত সংযোগ দিবে বলে আবু বকর সিদ্দিক তিনিসহ একই পরবিারের কাছ থেকে ১ লাখ ৫ হাজার টাকা নিয়েছে। তার কাজের সহযোগি হিসেবে আছে নেসার ডিলার। তারা বিদ্যুতের খুঁটি স্থাপন ও সংযোগ দেয়ার কথা বলে আরো কয়েকজন গ্রাহক থেকেও টাকা নিয়েছেন বলে দাবি করেন তারা।

কয়েকজন অভিযোগ করেন, বিগত ৫ বছর পূর্বে টাকা দিয়ে এখনো অনেকে বিদ্যুৎ সংযোগ পায়নি। এতে ক্ষুব্দ প্রতারণার শিকার এলাকার  পরিবারগুলো। এ বিষয়ে জানতে চেয়ে মোবাইল ফোনে পাওয়া যায়নি আবু সিদ্দিককে। তবে সংবাদ সংগ্রহ শেষ পথিমধ্যে হামলার ঘটনা বিষয়ে নেসার ডিলার বলেন দুইজন হাসপাতালে ভর্তি হয়েছে, আরো হয়তো ভর্তি হবে বলে হুশিয়ারি করে তিনি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com