সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর জেলাসহ ৫ উপজেলায় পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ

লক্ষ্মীপুর জেলাসহ ৫ উপজেলায় পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ

লক্ষ্মীপুর জেলাসহ ৫ উপজেলায় পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে রোববার বিকালে সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোঃ আবু তাহের, লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল করিম, সিভিল সার্জন ডা. আব্দুল গফফার, জেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম। দিবসটি উপলক্ষে দিনের শুরুতেই সদর উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে স্থাপিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আনসার ভিডিবিসহ জেলার সর্বস্তরের মানুষ। পরে আবৃত্তি, আলোকচিত্র, ডকুমেন্টারী প্রদর্শণ, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, চিত্রাংকন, সংগীত, নৃত্য প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা। এসময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় বঙ্গবন্ধুর জীবনী ও ৭ মার্চের ভাষণ নিয়ে আলোচনা করেন বক্তারা।

রামগঞ্জ: রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চামকার সভাপতিত্বে প্রথমবারের মত জাতীয় দিবস হিসাবে উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা উক্ত আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন ড. আনোয়ার হোসেন। বিশেষ ছিলেন, রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, উপজেলার ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন মাস্তান, সাধারন সম্পাদক কাউছার হোসেন।

কমলনগর: কমলনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যন মেজবাহ্ উদ্দিন বাপ্পি, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ্ উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন রাজু, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতন, সমাজ সেবক হাজী সিরাজুল ইসলাম বাবুল আইয়ুব।

 

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com