সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

“করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এমন প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এসময় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা: আবদুল গফফার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, মহিলা বিষয়ক অধিদপ্তর লক্ষ্মীপুরের উপ-পরিচালক সুলতানা জোবেদা খানম, জাতীয় মহিলা সংস্থা লক্ষ্মীপুর শাখার চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন লিকা ও নারী নেত্রী মমতাজ বেগম। এসময় নারী নেতৃত্ব ও নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন বক্তারা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com