সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আহত ২০

রায়পুরে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আহত ২০

রায়পুরে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আহত ২০

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই চালকের অবস্থা আশঙ্কাজনক। রোববার রাত ১টার দিকে রায়পুর উপজেলার রাখালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর চারজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়পুর থানার ওসি আবদুল জলিল এবং ফায়ার সার্ভিসের উপপরিচালক নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান, রাত ১টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের রাখালিয়া বাজার এলাকায় কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট ২২-০৮৮৯) ও সৌদিয়া পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো -ব -১১-০৭২৩) মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুই চালকের হাত-পা ভেঙে যায়। এ সময় নারী ও শিশুসহ ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চারজনকে ভর্তি করা হয়। অন্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com