সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এলাকাবাসীর উদ্যোগে সড়কে ট্রাক্টর ট্রলি চলাচলে বাধা, লক্ষ্মীপুর ডিসির নিকট স্মারকলিপি

এলাকাবাসীর উদ্যোগে সড়কে ট্রাক্টর ট্রলি চলাচলে বাধা, লক্ষ্মীপুর ডিসির নিকট স্মারকলিপি

এলাকাবাসীর উদ্যোগে সড়কে ট্রাক্টর ট্রলি চলাচলে বাধা, লক্ষ্মীপুর ডিসির নিকট স্মারকলিপি

সড়কে নিষিদ্ধ ট্রলি (ট্রাক্টর) কারণে ধুলোবালিতে অতিষ্ঠ জনজীবন। বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধরণা দিয়েও কোন প্রতিকার পেলেন না এলাকাবাসী। পরে স্থানীয় কয়েকজন যুবক একত্রিত হয়ে ট্রলি চলাচল বন্ধ করলেন, জেলা প্রশাসকের কাছে দিলেন স্মারকলিপিও। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, কুশাখালী ইউনিয়নের কুশাখালী বাজার, নলডগী চৌরাস্তা, পরাশগঞ্জ, কালিবৃত্তি, ঝাউডগী, বেড়ি বাঁধসহ অধিকাংশ স্থানে চলছে সড়কে নিষিদ্ধ  ট্রাক্টর (বড় ট্রাক্টর) ও পাওয়ার টিলার (ছোট ট্রাক্টর)। এসব বাহনগুলোর অধিকাংশ চালকের আসনে শিশুরা। ফসলি জমি থেকে মাটি নিয়ে গ্রামীণ অবকাঠামো নষ্ট করে ব্রীক ফিল্ডে যাচ্ছে এসব মাটি। ফলে ধুলোবালি ও দুর্ঘটনা আতঙ্ক নিয়ে চলাচল করতে খুব ভোগান্তিতে পড়তে হয় এসড়কে চলাচলকারীদের। স্থানীয়রা একাধিকবার জনপ্রতিনিধিদের কাছে ধরণা দিলেও কোন প্রতিকার পাননি তারা।
এদিকে মঙ্গলবার সকালে স্থানীয় যুবকরা সড়কে চলাচলের সময় ট্রলিগুলো আটকে দেয়। পরে সকলে একত্রিত হয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় জনতা ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক রাফি নাহিদ, ইংরেজী বিভাগের গাজী নিজাম উদ্দিন, পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুসহ ওই এলাকার কয়েকজন যুবক।
জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ জানালেন, সড়কে নিষিদ্ধ  ট্রাক্টর (বড় ট্রাক্টর) ও পাওয়ার টিলার (ছোট ট্রাক্টর) চলাচল বন্ধ করার বিষয়ে ব্যবস্থা নিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com