সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রস্তুতি থাকা সত্ত্বেও ঢাকায় যেতে পারেনি ইউসুফের নৌকা (ভিডিওি)

প্রস্তুতি থাকা সত্ত্বেও ঢাকায় যেতে পারেনি ইউসুফের নৌকা (ভিডিওি)

প্রস্তুতি থাকা সত্ত্বেও ঢাকায় যেতে পারেনি ইউসুফের নৌকা (ভিডিওি)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে ‘জল ডাঙা মুজিব পরিবহণ’ নিয়ে কারিগর মো. ইউছুফ ঢাকায় যেতে চেয়েছিলেন। কিন্তু প্রশাসনের অনুমতি না পাওয়ায় তিনি যেতে পারেননি। বুধবার (১৭ মার্চ) বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অনুমতি পাননি তিনি।
এর আগে দুপুরে ইউছুফ নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।  ইউছুফ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের পূর্ব চর কলাকোপা গ্রামের আবুল কালামের ছেলে।
এদিকে ১৫ মার্চ স্থানীয় ভাবে নৌকাটি উদ্ভোধন করেছেন মো. ইউছুফ। কিন্তু অনুমতি না পাওয়ায় পূর্ব নির্ধারিত সময় বুধবার নৌকাটি নিয়ে ঢাকার উদ্দশ্যে রওয়ানা দিতে পারেননি তিনি।
৩ বছর ধরে বানানো নৌকাটি নিয়ে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার স্বপ্ন এখনো রামগতিতে পড়ে আছে। প্রধানমন্ত্রীর কাছে নৌকাটি পৌঁছে দিয়ে স্বপ্ন পূরণ করতে চান তিনি।
ইউছুফ জানান, তিনি প্রধানমন্ত্রীকে উপহার দিতে রাস্তা দিয়ে চালিয়ে নৌকাটি নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিলো। কিন্তু রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মোমিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান আপাতত তাকে ঢাকায় যেতে অনুমতি দেয়নি।
এদিকে রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ জানান, নৌকা বানানোর বিষয়টি তিনি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিলেন। তবে ওই কারিগরের পক্ষ থেকে তাকে কেউ জানায় নি। তবে ওই ব্যক্তির মহৎ উদ্দেশ্য থাকলে তিনি সহযোগিতা করবেন।
এবিষয়ে জানতে চাইলে, ইউএনও আব্দুল মোমিন বলেন, জেলা প্রশাসককে নৌকাটি দেখানো হবে। এটি দেখতে তিনি আসার কথা ছিলো। কিন্তু আসতে পারেননি। ডিসির অনুমতি পেলেই পাঠানোর জন্য বলা হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ বলেন, প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে একটি উভচর নৌকা বানানোর ঘটনাটি আমি গণমাধ্যম সূত্রে জানতে পারি। তবে এ ব্যাপারে নৌকার কারিগর বা তার পরিবার কেউই আমার কাছে কোন আবেদন করেনি। তবুও আমি নৌকাটি দেখতে যাবো। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীকে উপহার দিতে ইউছুফ নৌকাটি নির্মাণ করেন। এটি পানি ও সড়ক পথে চলতে পারে। তিন বছর ধরে ক্লান্তিহীন পরিশ্রম করে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় করে এটি নির্মাণ করেছেন তিনি। যাত্রীসহ ১৭ মার্চ বুধবার নৌকাটি রাস্তা দিয়ে চালিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিলো তার। ঢাকায় যাওয়ার বিষয়ে অনুমতি চেয়ে বিষয়টি তিনি ইউএনওকে জানিয়েছেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com