সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুর | আগুনে পুড়ে গেছে প্রবাসির বসত ঘর

রায়পুর | আগুনে পুড়ে গেছে প্রবাসির বসত ঘর

রায়পুর | আগুনে পুড়ে গেছে প্রবাসির বসত ঘর

রায়পুর পৌরশহরে ১নং ওয়ার্ড শায়েস্তানগর গ্রামে ওমান প্রবাসি মোঃ ইছমাইলের বসতবাড়িতে   ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৩ মার্চ) রাত ১১ টার দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ১ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ঘরটি পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে প্রবাসির  প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে স্থানীয়দদের পক্ষ থেকে জানানো হয়েছে। রায়পুর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, রাত প্রায় ১১ টার দিকে বসতঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। এতে মুহূর্তের মধ্যে পাশে আগুন ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রায়পুর  থেকে ফায়ার সার্ভিসের একটি টিম রাত ১২ টায় এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।আগুন লাগার সংবাদ পেয়ে রায়পুর  থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল জলিল ঘটনাস্থলে ছুটে আসেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com