সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর জেলা ব্যাপী পালিত হচ্ছে, স্বাধীনতার ৫০তম বছর

লক্ষ্মীপুর জেলা ব্যাপী পালিত হচ্ছে, স্বাধীনতার ৫০তম বছর

লক্ষ্মীপুর জেলা ব্যাপী পালিত হচ্ছে, স্বাধীনতার ৫০তম বছর

যথাযোগ্য মর্যাদায় লক্ষ্মীপুর জেলা ব্যাপী পালিত হচ্ছে মহান স্বাধীনতার ৫০তম বছর। স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে শুক্রবার সকাল ৬ টা ১ মিনিটে সূর্যদোয়ের সঙ্গে সঙ্গে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়। পরে মুক্তিযুদ্ধে স্মৃতিফলক ও গণকবরে পুষ্পার্ঘ্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

পর্যায়ক্রমে লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, জেলা পুলিশ সুপার ড. এইচএম কামরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণি-পেশার মানুষ পুষ্পার্ঘ্য অর্পন করে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। এসময় শহরের বাগবাড়ীস্থ গণকবরে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন শেষে বিভিন্ন সংগঠনের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। জেলা প্রশাসকসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
অন্য দিকে রামগঞ্জ, রায়পুর, কমলনগর এবং রামগতিতেও উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com