সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এতো মৃত্যুর পরও থুতনিতেই থেকে যাচ্ছে মাস্ক

এতো মৃত্যুর পরও থুতনিতেই থেকে যাচ্ছে মাস্ক

এতো মৃত্যুর পরও থুতনিতেই থেকে যাচ্ছে মাস্ক

গেল কয়েকদিনে করোনার যে চিত্র বাংলাদেশে দেখা যাচ্ছে, ২০২০ সালে করোনা সংক্রমণের প্রথম দফায় তা দেখা যায়নি। মার্চের ২১ তারিখেও যেখানে সংক্রমণ ছিল ২ হাজার ১৭২ জন, এপ্রিলের ১ তারিখে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৬৯ জনে। ১০ দিনের মাথায় আক্রান্তের সংখ্যার এত বড় উল্লম্ফন আগে দেখেনি বাংলাদেশ।  

তবে রাস্তা-ঘাট বা দোকানপাটে এর প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না। সামাজিক দূরত্ব বজায়সহ করোনা প্রতিরোধের অন্যান্য বিধিনিষেধ মানার বিষয়ে বেশিরভাগ মানুষই অসচেতন। রাজধানীর অধিকাংশ জনবহুল এলাকায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অথচ সারাবিশ্বেই করোনা সংক্রমণের শুরু থেকেই এই জনবহুল এলাকাগুলো নিয়েই বেশি শঙ্কা প্রকাশ করা হচ্ছে। এরপরও সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা, মাস্ক পরতেও অনীহা দেখা যাচ্ছে অনেকের মধ্যে।

বিভিন্ন জায়গায় ‘নো মাস্ক, নো সার্ভিস’ লিখে রাখা হলেও বেশিরভাগ ক্ষেত্রে তা স্রেফ লোক দেখানোর চেয়ে বড় কোনো ভূমিকা রাখছে না। বিভিন্ন বিপণিবিতান, মার্কেট এবং পাইকারি বাজারগুলোতে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি নেই বললেই চলে। অনেকেই মাস্ক পরলেও তা রাখছেন থুতনির নিচে। হাঁচি-কাশিও দিচ্ছেন প্রকাশ্য জনবহুল স্থানেই। অনেককে মাস্ক খুলে হাঁচি দিয়ে আবার মাস্ক পরতেও দেখা যায়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com