সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তিন দিন যাবত লক্ষ্মীপুর ফেরিঘাটে মালবাহী গাড়ির দীর্ঘজট

তিন দিন যাবত লক্ষ্মীপুর ফেরিঘাটে মালবাহী গাড়ির দীর্ঘজট

তিন দিন যাবত লক্ষ্মীপুর ফেরিঘাটে মালবাহী গাড়ির দীর্ঘজট

লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ফেরিতে উঠার জন্য প্রায় ২শতাধিক মালবাহী গাড়ির জট তৈরি হয়েছে গত ৩দিন যাবত। মজুচৌধুরী ঘাটের ব্যবস্থাপক জানিয়েছেন এ জট শেষ হতে ৫-৭ সময় লাগতে পারে। এর মাঝে মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শতশত যাত্রী ভোলা ও পশ্চিমাঞ্চলের জেলায় যেতে ফেরিঘাটে ভীড় করছিল।
ঘাট  এলাকায় দুই শতাধিক পণ্যবাহী ও শতাধিক ব্যক্তিগত যানবাহন অবস্থান করছে।  যাত্রী ও যানবাহন পারাপারের এ রুটে ৩ ফেরি থাকলেও বর্তমানে ২টি ফেরি সচল রয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, মেঘনা নদীর লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটের লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীহাট ঘাটে লঞ্চ বন্ধ থাকায় শতশত যাত্রী ঝুঁকি নিয়ে ছোট নৌকা, স্পীড বোট ও ফেরিযোগে নদী পার হচ্ছেন। এসময় কোন ধরনের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) মজুচৌধুরী ঘাটের ব্যবস্থাপক মোঃ কাউছার জানান, বড় গাড়ি চলাচল বন্ধ থাকায় ছোটগাড়ির চাপ বেড়েছে প্রায় ৫গুন।  সে কারণে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। তিনি আরো জানান, এ যানজট শেষ হতে আগামি ৫-৭ দিন লাগতে পারে।
ঘাটসূত্রে জানা যায়, খুলনা ও বরিশাল বিভাগের ১২ জেলা এবং চট্টগ্রাম বিভাগের নয়টিসহ ২১ জেলার মানুষের আন্তঃজেলা যাতায়াতের অন্যতম রুট ভোলা-লক্ষ্মীপুর (মজুচৌধুরীরহাট) ফেরিঘাট। মোংলা সমুদ্র বন্দর ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ রুটও এটি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com