সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে অবৈধ জাল ধ্বংস

রামগতিতে অবৈধ জাল ধ্বংস

রামগতিতে অবৈধ জাল ধ্বংস

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনার তীরবর্তী এলাকা হুজুরের খাল, চর আবদুল্যাহ, লুদুয়া, জারিরদোন, বাংলাবাজার সহ বিভিন্ন ঘাটে যৌথ অভিযান চালিয়েছে মৎস্য দপ্তর ও কোস্টগার্ড।

রবিবার (২৩ মে) সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মেঘনার নদীর বিভিন্ন ঘাটে এ অভিযান চালানো হয়। এসময় আনুমানিক ২ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ২০ হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়।

পরে, জব্দকৃত ওই জালগুলোকে আসলপাড়া লঞ্চঘাটে এনে প্রকাশ্যে আগুন লাগিয়ে ধ্বংস করা হয়েছে।

কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার আবদুল আলীম (পি.ও) জানান, উপজেলা মৎস্য দপ্তরের সহযোগীতায় আমরা মেঘনার বুক থেকে অবৈধ জালগুলো জব্দ করেছি এবং পরে ওই জালে আগুন দিয়ে তা ধ্বংস করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, জাটকা ও চিংড়ি পোনা নিধন বন্ধে আগামীতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com