সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
পানিবন্দি ৬শত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেন রামগতির ইউএনও

পানিবন্দি ৬শত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেন রামগতির ইউএনও

পানিবন্দি ৬শত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেন রামগতির ইউএনও

লক্ষ্মীপুরের রামগতিতে পানিবন্দি ৬০০ পরিবারের মাঝে শুকনা খাবারের প্যাকেট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল মোমিন।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মেঘনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এ শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।

রামগতি পৌরসভা এবং উপজেলার চর আলেকজান্ডার, বড়খেরী ও চরগাজী ইউনিয়নের পানিবন্দি ৬০০ পরিবারের মাঝে শুকনা খাবারের প্যাকেট (মুড়ি, চিড়া, বিস্কুট, চিনি, দুধের প্যাকেট, স্যালাইন, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট, মোমবাতি, দিয়াশলাই) সকাল থেকে রাত পর্যন্ত বিতরণ করেন তিনি।

এসময় তাদের সার্বিক খোঁজখবর নেন তিনি। এ সময় সাথে উপস্থিত ছিলেন পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রিয়াদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com