সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

রায়পুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

রায়পুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

রায়পুরে পারুল আক্তার (৫০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুন) ভোরে লক্ষ্মীপুরের রায়পুরে বামনী ইউপির কোলাকোপা গ্রামের রমজাগাজি বেপারি বাড়ীতে ওই নারীর নীজ ঘরে এঘটনা ঘটে। ওই নারী একই এলাকার কৃষক ফারুকের স্ত্রী।

নিহতের বোন জেসমিন আক্তার জানান, গত ২০ বছর ধরে পারুল বেগম শরীরের বিভিন্ন অংশে জটিল রোগে আক্রান্ত। উন্নত চিকিৎসার পরও রোগটি ভালো হয় না। কৃষক স্বামীর পক্ষেও বিশাল ব্যায় বহন করা সম্ভব হচ্ছিলো না। গত ৬ মাস আগে দুইবার বিষপানে আত্মহত্যারও চেষ্টা করেন তিনি। বুধবার ঢাকার ইবনেসিনা হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তাকে বাড়ীতে নিয়ে আসা হয়েছে। অবশেষে সোমবার ভোরে রোগের যন্ত্রনায় অতিষ্ট হয়ে নীজ ঘরে সকলের অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে আত্মহত্যা করেন। সকাল সাড়ে ১১ টায় সহকারি পুলিশ সুপারের উপস্থিতিতে পারুলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এঘটনায় সহকারি পুলিশ সুপার (রায়পুর সার্কেল) স্পীনা রানী প্রামানিক বলেন, ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com