সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ২৭টি প্রতিষ্ঠানের মাঝে এমপি’র চেক বিতরণ

লক্ষ্মীপুরে ২৭টি প্রতিষ্ঠানের মাঝে এমপি’র চেক বিতরণ

লক্ষ্মীপুরে ২৭টি প্রতিষ্ঠানের মাঝে এমপি’র চেক বিতরণ

লক্ষ্মীপুরে ২৭টি প্রতিষ্ঠানের মাঝে ১৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। লক্ষ্মীপুর-২ (সদরের একাংশ ও রায়পুর) সংসদীয় আসনের শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের উন্নয়নের জন্য এমপি’র ঐচ্ছিক বরাদ্দ থেকে উপকারভোগীদের হাতে এসব চেক বিতরণ করা হয়। সোমবার সকালে লক্ষ্মীপুর শহরে এমপি’র ব্যক্তিগত কার্যালয়ে উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

এসময় তিনি বলেন, এমপি’র কোন বরাদ্দ থেকে কেউ কোন ধরনের টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে তাকে পুলিশে সোপর্দ করা হবে। এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সরকার, সরকারের উন্নয়নের ছোঁয়া পর্যায়ক্রমে লক্ষ্মীপুরে সবার কাছে পৌঁছে দেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, জেলা আ’লীগ নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন ভূঁইয়া আজাদসহ উপকারভোগী চেক গ্রহীতারা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com