সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ঈদ-উল-আযহা উদযাপন

লক্ষ্মীপুরে ঈদ-উল-আযহা উদযাপন

লক্ষ্মীপুরে ঈদ-উল-আযহা উদযাপন

লক্ষ্মীপুরে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে পবিত্র ঈদ-উল-আযহা। বুধবার সকালে লক্ষ্মীপুরে ঈদের প্রধান জামায়াত শহরের এন আহম্মদিয়া স্কুল ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এতে ঈদের নামাজ আদায় করেন। এসময় তিনি জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং ইতোমধ্যে যারা মৃত্যুবরন করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান।

অপরদিকে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন আকন্দ জেলা কালেক্টরেট ভবন জামে মসজিদ ও পুলিশ সুপার ড.এএইচএম কামরুজ্জামান পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন।

জেলার পাঁচটি উপজেলার ঈদগাহ ময়দান এবং মসজিদে পবিত্র ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি ঈদের জামায়াত শেষে মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা, নিজেদের গুনাহ মাফ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, দেশ জাতির সমৃদ্ধি ও উন্নতি কামনা করে মহান আল্লাহ্ পাকের দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com