সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের রায়পুরে অক্সিজেন সিলিন্ডার ও পাল্স অক্সিমিটার দিলেন এমপি নয়ন

লক্ষ্মীপুরের রায়পুরে অক্সিজেন সিলিন্ডার ও পাল্স অক্সিমিটার দিলেন এমপি নয়ন

লক্ষ্মীপুরের রায়পুরে অক্সিজেন সিলিন্ডার ও পাল্স অক্সিমিটার দিলেন এমপি নয়ন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০টি অক্সিজেনসহ সিলিন্ডার ও পাল্স অক্সিমিটার দিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। শুক্রবার বিকেলে রায়পুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে এই সামগ্রীগুলো বুঝে নেন।

এ সময় উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী, রায়পুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল ও রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল হোসেন খোকন।

এ সময় এমপি নয়ন বলেন, রায়পুরে ৫০ শয্যা হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। বেড়েছে করোনা সংক্রমণ ও রোগীর সংখ্যা। এ অবস্থায় রোগীদের অক্সিজেন সেবা জরুরী হয়ে পড়ায় অতি দ্রুত রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী ও বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যান সংস্থার সভাপতি মোর্শেদ আলমসহ সকলের সহযোগিতা ও আন্তরিকতা নিয়ে এই ব্যবস্থাটি গ্রহণ করতে পেরেছেন বলে জানান এমপি।

এর আগে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ও সিনিয়র আইনজীবি এডভোকেট ইউসুফ চৌধুরীর জানাযায় অংশ নেন এমপি নয়ন।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com