সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ডিজিটাল প্রতারণার অভিযোগে র‌্যাবের হাতে দুই যুবক গ্রেফতার

ডিজিটাল প্রতারণার অভিযোগে র‌্যাবের হাতে দুই যুবক গ্রেফতার

ডিজিটাল প্রতারণার অভিযোগে র‌্যাবের হাতে দুই যুবক গ্রেফতার

ডিজিটাল প্রতারণার অভিযোগে ফয়সাল মাহমুদ (২৪) ও সবুজ (২৪) নামে দুই যুবককে গ্রেফতার করেছে লক্ষ্মীপুরের র‌্যাব-১১। গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় রোববার (১৫ আগষ্ট) দুপুরে নোয়াখালী শহরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১।

গ্রেফতার ফয়সাল মাহমুদ ও সবুজ নোয়াখালীর মাইজদী শহরের বাসিন্দা।

র‌্যাব-১১ জানায়, ওই দুই যুবক দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিচয়ে মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জার ও হোয়াটস অ্যাপ দ্বারা এসপিসি এর বিভিন্ন গ্রুপ তৈরি করে ডিজিটাল প্রতারণা করে ই- ট্রানজেকশন এর মাধ্যমে অর্থ সংগ্রহ করে আসছিলো। গোপন সংবাদ ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের আটক করা হলে তাদের কাছ থেকে এসব কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন, ০৬ টি সীমকার্ড ও বিভিন্ন লোকজনের নিকট হতে প্রতারণার মাধ্যমে সংগ্রহকৃত নগদ পঁয়ত্রিশ হাজার টাকা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাব-১১ কোম্পানী কমান্ডার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোমবার সকালে নোয়াখালীর সুধারাম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

সন্ধ্যার পর অন্ধকারে আলেকজান্ডার মেঘনাপাড়; নিরাপত্তা ও পর্যটনে শঙ্কা

বশিকপুরে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

মাদকসেবীদের হামলায় রায়পুরে আহত কলেজছাত্রের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com