সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে দুবৃর্ত্তের আগুনে পুড়লো ব্যবসায়ীর স্বপ্ন

লক্ষ্মীপুরে দুবৃর্ত্তের আগুনে পুড়লো ব্যবসায়ীর স্বপ্ন

0
Share

লক্ষ্মীপুরে দুবৃর্ত্তের আগুনে পুড়লো ব্যবসায়ীর স্বপ্ন

সাইফুল ইসলাম মোহন। পেশায় একজন আড়তদার ও মুদি ব্যবসায়ী। ব্যবসায়িক কাজ দ্রুত সম্পন্ন করার জন্য প্রায় দুই লক্ষ টাকায় কিনেন মোটর বাইক। কিন্তু দুবৃর্ত্তদের দেয়া আগুনে পুড়লো ব্যবসায়ীর স্বপ্ন। অগ্নিকান্ডে জলসে যাওয়া মোটর বাইকের পাশে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। অল্পের জন্য বসতঘরে বড় দুর্ঘটনা থেকেও রক্ষা পান তাঁর পরিবার, এঘটনায় চন্দ্রগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সোমবার বিকেলে এমনটিই জানালেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মোহন।

রোববার ভোররাতে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের দপদার বাড়ীতে এঘটনা ঘটে। ক্ষগ্রিস্থ ব্যবসায়ী মোহন বশিকপুর বাজারের ব্যবসায়ী ও দপদার বাড়ীর হারুনুর রশীদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় প্রতিদিনের মতো মোহন পরিবার নিয়ে ঘুমিয়ে ছিলো। এসময় আগুনে পোড়ার শব্দ শুনে ক্ষতিগ্রস্থের স্ত্রী মুন্নি আক্তার শোর চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে তাঁর মোটর বাইকসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে যায়। এতে তাঁর দুই লাখ টাকারও বেশি ক্ষয় ক্ষতি হয় বলে দাবি করেন ব্যবসায়ী মোহন।

এদিকে এর আগেও একই কায়দায় মোহনের আরেকটি মোটর সাইকেলে আগুন দেয় দুবৃর্ত্তরা। তবে এসব ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। এনিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে বলে জানালেন বশিকপুর বাজার ব্যবসায়ী সমিতির একাধিক সদস্য।

চন্দ্রগঞ্জ থানার ওসি একে ফজলুল হক জানালেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

সন্ধ্যার পর অন্ধকারে আলেকজান্ডার মেঘনাপাড়; নিরাপত্তা ও পর্যটনে শঙ্কা

বশিকপুরে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

মাদকসেবীদের হামলায় রায়পুরে আহত কলেজছাত্রের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com