সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে জেলেদের অধিকার নিশ্চিতকরণে পরামর্শ সভা

লক্ষ্মীপুরে জেলেদের অধিকার নিশ্চিতকরণে পরামর্শ সভা

0
Share

লক্ষ্মীপুরে জেলেদের অধিকার নিশ্চিতকরণে পরামর্শ সভা

মৎস্য আইন ও নীতিমালার কোথাও জেলে শব্দটি উল্লেখ নেই। এ আইন ও নীতিমালায় “জেলে” নামটি সংযোজন করতে চান জেলেরা। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলেদের অধিকার নিশ্চিতকরণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভায় এসব দাবী করেন মৎস্যজীবী ও তাদের সংগঠকরা। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উপ-নির্বাহী পরিচালক কমল সেন গুপ্ত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মেহের নিগার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মিমতানুর রহমান ও গবেষক জীবন ও জীবিকাবিদ ড. হামিদুল হক।

এসময় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, জেলা মৎস্য কর্মকর্তা মো: বিল্লাল হোসেন, কোডেক এর পরিচালক (প্রশিক্ষণ) সফি উল্যা মজুমদার, প্রকল্প সমন্বয়কারী মোরশেদা বেগম, জেলে প্রতিনিধি মোস্তফা ব্যাপারী ও আবদুল মজিদ।

এসময় দুর্ঘটনায় জেলে মারা যাওয়ার পর তার পরিবারকে সরকারী প্রণোদনা প্রদান, তাদের নিরাপত্তা নিশ্চিত ও সকল সুবিধা নিশ্চিত করার দাবি করেন বিভিন্ন জেলে সংগঠনের নেতারা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com