সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

“ডিজিটাল সমতা, সকল বয়সের প্রাপ্যতা” এই প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শুক্রবার (১ অক্টোবর) সকালে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে দিবসটি পালিত হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক সুরের রঞ্জন মর্শা, লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যাপক সাইফুল ইসলাম তপন ও প্রবীণ হিতৈষী সংঘ জেলা কমিটির আহ্বায়ক মোঃ রুহুল আমিন মাষ্টার ।

বক্তারা বলেন, প্রবীণদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হচ্ছে। প্রবীণরা সমাজের বোঝা নয়, তারাও দেশের সম্পদ। তাই প্রবীণদের অবহেলা না করে তাদের প্রতি যতœবান হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান বক্তারা।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com