সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মোটর ড্রাইভিং কোর্সের উদ্বোধন করেন এমপি নয়ন

লক্ষ্মীপুরে মোটর ড্রাইভিং কোর্সের উদ্বোধন করেন এমপি নয়ন

লক্ষ্মীপুরে মোটর ড্রাইভিং কোর্সের উদ্বোধন করেন এমপি নয়ন

“দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই’ই মিলে”, “মুজিব বর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান” এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে মোটর ড্রাইভিং কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। এসময় ফিতা কেটে নতুন একটি প্রশিক্ষণ গাড়ি উদ্বোধন করেন সাংসদ নয়ন।

প্রবাসী কল্যাণ ও বৈদিশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সেইফ এবং জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো এর যৌথ পরিচালনায় লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সাবেক অতিরিক্ত মহাপরিচালক শামছুল আমিন, ইঞ্জিনিয়ার কেএসএম জাহাঙ্গির, স্থানীয় চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়াসহ আরো অনেকে।

প্রশিক্ষণে দুই ব্যাচে ৪০ জন করে ৮০ জন প্রশিক্ষণার্থী অংশ নিবে বলে জানান আয়োজকরা।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com