সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের ১৫ কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা

লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের ১৫ কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা

লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের ১৫ কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা

লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের ১৫ জন কর্মচারীর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংগঠনটির জেলা শাখার সভাপতি সিরাজ উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে এসময় অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর এ আলম ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: তৌহিদুল ইসলাম।

পরে জেলা প্রশাসনের বিদায়ী কর্মচারী মো: ওবায়েদুল হক, পরিমল চন্দ্র পাল, হোসেন আহমদ, শাহাব উদ্দিন, অলি উল্যা, গোলাম মাওলা, আবদুল মালেক, দুলাল হোসেনসহ ১৫ কর্মচারীর হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com