সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে জাতীয় যুব দিবস পালিত

লক্ষ্মীপুরে জাতীয় যুব দিবস পালিত

লক্ষ্মীপুরে জাতীয় যুব দিবস পালিত

“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এমন প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর লক্ষ্মীপুরের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। পরে র‌্যালি শেষে জেলা যুব উন্নয়ন সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জসীম উদ্দীন আহাম্মদ খান, ডেপুটি কো অডিনের্টর অরুনাভ দেবনাথ ও সহকারী পরিচালক মোঃ হুমায়ুন কবীর।

পরে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরন করেন অতিথিরা।

 

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com