সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ট্রাকচাপায় স্কুলছাত্রী দুই বোন নিহত

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় স্কুলছাত্রী দুই বোন নিহত

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় স্কুলছাত্রী দুই বোন নিহত

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় সানজিদা আক্তার ও ফাহমিদা আক্তার নামে স্কুলছাত্রী দুই বোন নিহত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের সদর উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করে। সানজিদা রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের বাসিন্দা আরিফুর রহমানের মেয়ে ও ফাহমিদা আলমগীর হোসেনের মেয়ে।

এর মধ্যে সানজিদা লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও ফাহমিদা ঢাকার সেগুনবাগিচা গার্লস হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। জানা গেছে, আরিফুর রহমান তার পরিবার নিয়ে লক্ষ্মীপুর পৌর শহরে ভাড়া বাসায় থাকেন। তার মেয়ে সানজিদা ও ভাগ্নে ফাহমিদাকে নিয়ে মোটরসাইকেলযোগে তিনি কেরোয়া গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।

ওই স্থানে পৌঁছালে তারা দুজন মোটরসাইকেল থেকে পড়ে যান। এতে রামগঞ্জ থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে একই সড়কের আটিয়াবাজার এলাকায় জনতা ট্রাকটি আটক করে। এ সময় চালককে আটক করে পুলিশে দেন স্থানীয় জনতা।

তবে এ ঘটনায় মোটরসাইকেলচালক আরিফুর রহমানের কিছু হয়নি। লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেওয়া হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com