সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ফুটপাতে, আহত ২০

কমলনগরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ফুটপাতে, আহত ২০

কমলনগরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ফুটপাতে, আহত ২০

লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ বাজারে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে। এ সময় রাস্তার পাশে থাকা একটি সিএনজি অটোরিক্সা এবং একটি প্রাইভেট কারকে চাপা দেয়। বাসটি ফুটপাতের থাকা তিনটি দোকানে ঢুকে পড়ে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। নিহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। আহতদের মধ্যে অনেকে বাজারের ব্যবসায়ী এবং পথচারী ছিলেন।

আহতরা হলেন, সিরাজ মাঝির পুত্র মো. রাজু (১০), মো. আলীর পুত্র মো. কাউছার (৩৫), ইসমাইল হোসেনের পুত্র মো. ফারুক (২৫), মনছুর মিয়ার পুত্র মো. মানিক (৩৫), জাহিদুল ইসলাম নিহাদ ও আব্দুল হাইর পুত্র সিএনজি চালক মো. গফুর।
তাদের মধ্যে ৫ জনকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুইজনকে জেলা সদর হাসপাতাল এবং গুরুতর একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত ৮-১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের তোরাবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর থেকে রামগতিগামী একটি যাত্রীবাহী বাস তোরাবগঞ্জ বাজারে আসলে নিয়স্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এ সময় ফুটপাতে থাকার দুইটি ভ্যারাইটিজ স্টোর ও একটি ফল দোকানে ঢুকে পড়ে। পরে রাস্তার পাশে থাকা একটি প্রাইভেট কার ও একটি সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়। এতে ওই দুইটি গাড়ি ধুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় আহতদের ফায়ারসার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠাায়।
কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com