সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক ও ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ

রামগতিতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক ও ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ

রামগতিতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক ও ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ

লক্ষ্মীপুরের রামগতিতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় পুনর্বাসনার্থে ভিক্ষুকদের মাঝে গরু এবং নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার আলেকজান্ডার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় ওই বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ এ আর্থিক অনুদানের চেক ও গরু বিতরণ করেন ।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুল ওয়াহেদ মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন প্রমুখ।

এসময় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় পুনর্বাসনার্থে ১০ জন ভিক্ষুককে একটি করে গরু ও নগদ ২ হাজার ৫শ টাকা এবং নদী ভাঙ্গনে ৭০জন ক্ষতিগ্রস্তের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদের ৫ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com