সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
স্বেচ্ছাসেবী সংগঠন মানেই নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো.... এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন

স্বেচ্ছাসেবী সংগঠন মানেই নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো…. এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন

0
Share

স্বেচ্ছাসেবী সংগঠন মানেই নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো…. এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন

স্বেচ্ছাসেবী সংগঠন মানেই নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো। এখানে যারা কাজ করে তারা স্বেচ্ছায় সময় ও অর্থ ব্যয় করে। নিঃস্বার্থ ভাবে জনগনকে সেবা দিয়ে যায়। এলাকার জনগনকে তারা ভালো রাখতে চায়। সত্যিকারের সেবক তারাই যারা নিজের শ্রম, ঘাম, অর্থে সেবা দিয়ে এ লক্ষ্মীপুরকে আলোকিত রাখতে চায়। ধন্যবাদ জানাই এ সংগঠনদের যারা রক্তদান ছাড়াও করোনাকালিন সময় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে রক্তের বন্ধন ৬৪ জেলা আমাদের পরিবার লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি প্রিন্স সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, বিসিক শিল্প নগরীর বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গনি মিন্টু, কৃষি বিপণন অধিদপ্তরের জেলা মার্কেটিং অফিসার মোঃ মনির হোসেন, স্বেচ্ছাসেবকলীগের জেলা সাধারন সম্পাদক মাহবুব ইমতিয়াজ, কাউন্সিলর মোঃ আল আমিন, সুমন বিন তাহের পাটোয়ারী, জসিম উদ্দিন ও যুবলীগ নেতা নাজমুল করিম রাজু ।

মিলন হোসেন ও হোসাইন মোঃ রাসেলের পরিচালনায় এছাড়াও উপস্থিত ছিলেন, রক্তের বন্ধন ৬৪ জেলা আমাদের পরিবার এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক পিংকি মনি, যুগ্ম সাধারন সম্পাদক অনিক হোসাইন, লক্ষ্মীপুর জেলা সভাপতি আল আমিন হাসানসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা।

পরে সংগঠনটির পক্ষ থেকে রক্তদাতাদের সম্মাননা প্রদান করেন অতিথিরা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com