সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ৩০০ পরিবার পেলো প্রধানমন্ত্রীর দেয়া শীত উপহার

লক্ষ্মীপুরে ৩০০ পরিবার পেলো প্রধানমন্ত্রীর দেয়া শীত উপহার

0
Share

লক্ষ্মীপুরে ৩০০ পরিবার পেলো প্রধানমন্ত্রীর দেয়া শীত উপহার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার হিসেবে লক্ষ্মীপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে ৩০০ শীতার্ত পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। উত্তর জয়পুর জনকল্যাণ সংঘের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট জসীম উদ্দিন।

সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট রহমত উল্ল্যাহ বিপ্লবের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার, জেলা স্বোচ্ছাসেবকলীগ সভাপতি বেলায়েত হোসেন বেলাল, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে ফজলুল হক, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইউসুফ মিলন, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাংবাদিক জুনায়েদ আহম্মেদ, সাংবাদিক মাহমুদুর রহমান মনজু, দত্তপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এটিএম কামাল উদ্দিন, উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমানসহ আরো অনেকে।

এসময় অতিথিরা বলেন, শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রী উপহার হিসেবে কম্বল পাঠিয়েছেন। এই এলাকাকে মাদকমুক্ত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অতিথিরা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

সন্ধ্যার পর অন্ধকারে আলেকজান্ডার মেঘনাপাড়; নিরাপত্তা ও পর্যটনে শঙ্কা

বশিকপুরে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

মাদকসেবীদের হামলায় রায়পুরে আহত কলেজছাত্রের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com