সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে স্ত্রীর খোঁজে দিশেহারা স্বামী, শ্বাশুড়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

লক্ষ্মীপুরে স্ত্রীর খোঁজে দিশেহারা স্বামী, শ্বাশুড়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

0
Share

লক্ষ্মীপুরে স্ত্রীর খোঁজে দিশেহারা স্বামী, শ্বাশুড়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

প্রেমের টানে শাকিলের হাত ধরে ঘর ছাড়ে জেরিন। বিবাহ বন্ধনে আবদ্ধ হোন তারা দুইজন। ঘটনার দুইদিনের মাথায় পারিবারিকভাবে বিবাহ মেনে নেয়ার আশ্বাসে স্ত্রীকে নিয়ে এলাকায় ফিরে আসে শাকিল। পরে দশদিনের মধ্যে সামাজিকভাবে অনুষ্ঠানের আশ্বাসে মেয়েকে নিয়ে আতœগোপনে চলে যান মা নুর জাহান বেগম। এদিকে স্ত্রীকে না পেয়ে দিশেহারা শাকিল, আর অজ্ঞাত সন্ত্রাসীদের ভয়ে বাড়ী থেকে বের হতে পারছে না তার পরিবার।

ঘটনাটি লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে ঘটেছে। শাকিল কুমার বাড়ীর আব্দুর রহিমের ছেলে ও জেরিন একই গ্রামের এক প্রবাসীর মেয়ে ও আয়েশা মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, গেলো বুধবার (১২ জানুয়ারী) সকালে মাদ্রাসায় যাওয়ার নাম করে শাকিলের সাথে সংসার বাধার স্বপ্নে ঢাকায় পাড়ি জমায় জেরিন। মাদ্রাসা থেকে বাড়ী না ফেরায় জেরিনের মা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ তদন্ত শুরু করলে বেরিয়ে আসে প্রকৃত ঘটনা। ঘটনার একদিন পর পারিবারিকভাবে বিয়ে মেনে নেয়ার আশ্বাসে জেরিনকে নিয়ে বাড়ীতে ফিরে আসে শাকিল। থানার সাধারণ ডায়েরিও প্রত্যাহার করেন জেরিনের মা নূর জাহান বেগম।

এবিষয়ে জানতে জেরিনের মা নূর জাহান বেগমের বাড়ীতে গেলে কাউকে পাওয়া যায়নি। তবে সাধারণ ডায়েরিতে ব্যবহৃত দুইটি নাম্বার দেয়া হলেও একটি বন্ধ ও অপরটি তাদের অপরিচিত এক মাদ্রাসা শিক্ষকের। এখানেও জেরিনের মা নিয়েছেন প্রতারণার আশ্রয়।

স্থানীয় ইউপি সদস্য সুমন খাঁন জানান, পারিবারিকভাবে বিবাহ মেনে নেয়ার আশ্বাসে তারা দুইজন এলাকায় আসে। কিন্তু এখন জেরিনের মা মেয়েকে নিয়ে কোথায় চলে গেছে।

ভুক্তভোগী শাকিল জানায়, তার শ্বাশুড়ী তার সাথে প্রতারণা করেছে। তার স্ত্রীকে সে ফেরত চায় এবং অজ্ঞাত সন্ত্রাসীদের মহড়া ঠেকাতে প্রশাসনের সহযোগিতা চান এই পরিবারটি।

দত্তপাড়া ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে কেউ জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানালেন তিনি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

সন্ধ্যার পর অন্ধকারে আলেকজান্ডার মেঘনাপাড়; নিরাপত্তা ও পর্যটনে শঙ্কা

বশিকপুরে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

মাদকসেবীদের হামলায় রায়পুরে আহত কলেজছাত্রের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com