সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
পার্বতীনগর ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধিদের বিদায় ও অভিষেক অনুষ্ঠান

পার্বতীনগর ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধিদের বিদায় ও অভিষেক অনুষ্ঠান

0
Share

পার্বতীনগর ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধিদের বিদায় ও অভিষেক অনুষ্ঠান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড প্রতিটি গ্রামে পৌঁছে দিতে হবে। ভাতা প্রদানে কে কোন দলের সেটি বিবেচ্য বিষয় নয়, জনগণের জন্য কাজ করতে হবে। মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধিদের বিদায় ও নব নির্বাচিতদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এসব কথা বলেন।

সোমবার দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নব নির্বাচিত চেয়ারম্যান ওয়াহিদুর রহমানের আয়োজনে এসময় বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু।

সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এসময় নব নির্বাচিতদের বরণ ও সাবেক জনপ্রতিনিধিদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

এসময় ওই ইউনিয়নের রাজনৈতিক, সামাজিক, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

সন্ধ্যার পর অন্ধকারে আলেকজান্ডার মেঘনাপাড়; নিরাপত্তা ও পর্যটনে শঙ্কা

বশিকপুরে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

মাদকসেবীদের হামলায় রায়পুরে আহত কলেজছাত্রের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com