সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতি উপ-স্বাস্থ্য কেন্দ্রের সেবা কার্যক্রম শুরু

রামগতি উপ-স্বাস্থ্য কেন্দ্রের সেবা কার্যক্রম শুরু

0
Share

রামগতি উপ-স্বাস্থ্য কেন্দ্রের সেবা কার্যক্রম শুরু

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামগতি উপ-স্বাস্থ্য কেন্দ্রের পুননির্মাণ কাজ শেষে সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় উপ-স্বাস্থ্য কেন্দ্রের পুননির্মাণ কাজ শেষে সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা: কামনাশিস মজুমদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাসপাতালের এক অংশ নদীতে ভেঙ্গে যাওয়ায় কারণে এটা বন্ধ ছিলো। পরবর্তীতে দীর্ঘ ৬ বছর পর উপ-স্বাস্হ্য কেন্দ্রটি পুনঃনির্মাণ করে উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা:কামনাশিস মজুমদার জানান, রামগতির দক্ষিণাঞ্চলের মানুষের বহুল কাঙ্খিত স্বপ্নের বাস্তবায়ন হলো এই স্বাস্থ্য কেন্দ্রটি পুনঃনির্মাণের মধ্য দিয়ে। এ বিশাল জনগোষ্ঠির জন্য এ উপ-স্বাস্হ্য কেন্দ্রটি দীর্ঘদিন বন্ধ ছিল।

এলাকাবাসীর দাবী এ উপ-স্বাস্থ্য কেন্দ্রে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) এর পাশাপাশি একজন মেডিকেল অফিসার নিয়মিত বসলে দক্ষিণাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত হতো।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com