সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ব্যবসায়ীর কাগজ জালিয়াতি করে ব্যাংক ঋণ গ্রহণের অভিযোগ

লক্ষ্মীপুরে ব্যবসায়ীর কাগজ জালিয়াতি করে ব্যাংক ঋণ গ্রহণের অভিযোগ

0
Share

লক্ষ্মীপুরে ব্যবসায়ীর কাগজ জালিয়াতি করে ব্যাংক ঋণ গ্রহণের অভিযোগ

লক্ষ্মীপুরে আশরাফুল ইসলাম (৩০) নামে এক ব্যবসায়ীর জমির কাগজ জালিয়াতি করে সাহাব উদ্দিন নামে এক প্রতারকের বিরুদ্ধে ঋণ গ্রহণের অভিযোগ উঠেছে। এঘটনায় সাহাব উদ্দিনের জালিয়াতির সকল নথিপত্র বাতিল করলো এসিল্যান্ড। ভুক্তভোগী আশরাফুল ইসলাম লক্ষ্মীপুর পৌর শহরে একটি পোল্ট্রি ফিডের ব্যবসার সাথে জড়িত ও সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাজিবপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। অভিযুক্ত সাহাব উদ্দিন একই এলাকার মুকবুল আহাম্মদের ছেলে।

ভুক্তভোগী আশরাফুল ইসলাম জানান, তাঁর বাবার মৃত্যুর পর থেকে তার চাচা সাহাব উদ্দিন জোর করে সম্পত্তি দখল করে রাখেন। জমির কাগজপত্র জালিয়াতি করে নামজারি সৃজন করে জকসিন কৃষি ব্যাংক থেকে আট লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন সাহাব উদ্দিন। বিষয়টি আশরাফ টের পেয়ে লক্ষ্মীপুরের সহকারী কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন। সহকারী কমিশনার বিষয়টি আমলে নিয়ে তদন্ত করে সত্যতা পেলে ১৩৩৪/২০২১-২২নং নামজারী নথিটি খারিজ করে দেন।

এদিকে কাগজপত্র জালিয়াতি করে সাহাব উদ্দিন ঋণ নেয়ায় আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান আশরাফ।

অভিযুক্ত সাহাব উদ্দিন জানান, আশরাফ তার ভাতিজা, সামান্য ভুল করে ফেলেছেন তিনি। বিষয়টি মীমাংসা করতে তিনি স্বজনদের কাছে দ্বারস্থ হয়েছেন।

জকসিন কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আসাদুজ্জামান জানালেন, এবিষয়ে কেউ এখনো তাকে অবহিত করেননি। খোঁজ নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার কথা জানালেন তিনি।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

সন্ধ্যার পর অন্ধকারে আলেকজান্ডার মেঘনাপাড়; নিরাপত্তা ও পর্যটনে শঙ্কা

বশিকপুরে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

মাদকসেবীদের হামলায় রায়পুরে আহত কলেজছাত্রের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com