সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে নিবন্ধনহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, জরিমানা

রামগতিতে নিবন্ধনহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, জরিমানা

0
Share

রামগতিতে নিবন্ধনহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, জরিমানা

লক্ষ্মীপুরের রামগতিতে একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই সেন্টারটি বন্ধ করা হয়। একই দিন নিবন্ধন ছাড়া ডায়াগনস্টিক ও ল্যাবরেটরি পরিচালনা করায় অপর একটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।

অভিযানে উপজেলার জমিদারহাটের কারামাতিয়া সড়কে অবস্থিত মেডিনোভা ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বার বন্ধ করে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির ল্যাবরেটরির নিবন্ধন পাননি আদালত। এ ছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মানহীন রিএজেন্ট ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ ও ন্যূনতম সুবিধাদি না থাকার অভিযোগ আনা হয়।

নিবন্ধন না থাকায় আরওয়া ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বারকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খান। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এস এম আমির ফয়সালসহ পুলিশ সদস্যরা অংশ নেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাইসেন্সবিহীন ‘আরওয়া’ ডায়াগনস্টিক এন্ড ডক্টরস চেম্বার পরিচালনা করায় ওই অর্থদন্ড এবং লাইসেন্সবিহীন মেডিনোভা’ ডায়াগনস্টিক এন্ড ডক্টরস চেম্বার পরিচালনা ও ন্যূনতম সুবিধাদি না থাকা, মানহীন রিএজেন্ট, অপরিচ্ছন্ন পরিবেশ না থাকা এবং মালিক পক্ষকে না পাওয়ার ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দেয়া হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com