সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বশিকপুরে আলোচনা সভা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বশিকপুরে আলোচনা সভা

0
Share

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বশিকপুরে আলোচনা সভা

লক্ষ্মীপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারে বীর মুক্তিযোদ্ধা কায়কোবাদ অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা কায়কোবাদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, জেলা পরিষদ সদস্য তফাজ্জল হোসেন পাটোয়ারী, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটোয়ারী ও বশিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাহ্ফুজুর রহমান।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ জাহাঙ্গির আলমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, বাংলাদেশ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সি.এম আব্দুল্লাহ, বশিকপুর ইউনিয়ন যুবলীগ নেতা ও বশিকপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারীসহ ওই ইউনিয়নের আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

সন্ধ্যার পর অন্ধকারে আলেকজান্ডার মেঘনাপাড়; নিরাপত্তা ও পর্যটনে শঙ্কা

বশিকপুরে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

মাদকসেবীদের হামলায় রায়পুরে আহত কলেজছাত্রের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com