সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা ধ্বংস ও জরিমানা

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা ধ্বংস ও জরিমানা

0
Share

রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা ধ্বংস ও জরিমানা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর দায়ে একটি ইটভাটাকে ধ্বংস ও ইটভাটার মালিকের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজাল এলাকায় তিশা ব্রিকসের স্বত্বাধিকারী মোঃ সানাউল্লাহর কাছ থেকে ওই জরিমানা আদায় করা হয়। এসময় ইটভাটার ৪টি চিমনি ভেঙ্গে ধ্বংস করা হয়। পাশাপাশি চুল্লীগুলোতে পানি দিয়ে নিভিয়ে ফেলা হয়।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন এ রায় দেন। এসময় সার্বিক সহযোগিতায় করেন ফায়ার সার্ভিস ও রামগতি থানার পুলিশ সদস্যরা।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে ওই অভিযান চালানো হয়েছে। ফসলী জমি ও পরিবেশ রক্ষায় এ অভিযান, আগামীতেও অব্যাহত থাকবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com