সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে বিআরডিবি'র নির্বাচনে সোয়াইব পুনরায় নির্বাচিত

রামগতিতে বিআরডিবি’র নির্বাচনে সোয়াইব পুনরায় নির্বাচিত

রামগতিতে বিআরডিবি’র নির্বাচনে সোয়াইব পুনরায় নির্বাচিত

লক্ষ্মীপুরের রামগতিতে কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে চেয়ারম্যান পদে সোয়াইব হোসেন খন্দকার পুনরায় নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে এ ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল দশটায় থেকে বিকাল তিনটা পর্যন্ত একটানা এ ভোট গ্রহণ কার্যক্রম চলে।

এতে সোয়াইব হোসেন খন্দকার ৯৭ ভোট পেয়ে তৃতীয়বারের নির্বাচিত হন। উক্ত নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ সাইফ উদ্দিন বাবু পেয়েছেন ৩৭ ভোট ।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জামাল হোসেন পাটোয়ারী বলেন, রামগতি উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়, গত ৫ ই জানুয়ারি নির্বাচন সংক্রান্ত তফসিল ঘোষণা করেন তিনি, ওই ঘোষণা অনুযায়ী গতকাল ১০ ই মার্চ ভোট গ্রহনের দিন ধার্য্য ছিল।

উল্লেখ্যঃ ১৪৯ টি সমবায় সমিতির সিদ্ধান্ত মোতাবেক একজন করে সদস্য সমিতির পক্ষে নির্ধারিত প্রতিনিধি হিসেবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এতে, ১৩৪ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে সোয়াইব হোসেন খন্দকার ৯৭ ভোট পেয়ে বিজয়ী হন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ ছাইফ উদ্দিন বাবু ৩৭ ভোট পেয়ে পরাজিত হন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com